বাংলাদেশ রোভার স্কাউটের ৫০ বছর পুর্তি উপলক্ষে পবিত্র মাহে রমজানে রোভার স্কাউটদের "লস কর্মসূচি"
Timing
2025-04-20Description
বাংলাদেশ রোভার স্কাউটের গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট দল পবিত্র মাহে রমজান উপলক্ষে “লস কর্মসূচি” বাস্তবায়ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই কর্মসূচির আওতায় রোভার স্কাউট সদস্যরা মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। রমজানের পবিত্রতা ও রোভার স্কাউটের সেবা মূলনীতি একত্র করে, এ উদ্যোগটি সমাজে সহানুভূতির বীজ বপন করে।
ছাত্রদের এই কার্যক্রমে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ তাদের উৎসাহ দেন এবং সহযোগিতা করেন। এ ধরনের মানবিক কর্মসূচি আগামী প্রজন্মকে দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ রোভার স্কাউটের সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের রোভার স্কাউট দল যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।